মালদা

স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে নিজের বন্ধুকে খুন করল অপর বন্ধু

দিবালয়ে কুড়লের কোপে খুন হয় এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার স্বরূপগঞ্জ এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়,মৃত ব্যক্তির নাম আসরাবুল হক(৩৫), বাড়ি মায়াপুরে। আসরাবুল পেশায় অটো চালক। প্রতিদিনের মতোই আজও সে বাড়ি থেকে অটো নিয়ে বের হয়েছিল কাজে যাবার জন্য। তারপর কপিলহা্টে বন্ধু নারায়ণ মণ্ডলের বাড়ি যায় সে। তার বন্ধু নারায়ণ সবজি বিক্রি করে, কিন্তু নারায়ণ সন্দেহ করত যে তার স্ত্রীর সাথে আসরাবুলের অবৈধ সম্পর্ক আছে। এই কারণে শনিবার সে সবজি বিক্রি করতে যায়নি। আসরাবুল তার বাড়িতে যাওয়া এবং সেখানে দুই জনের মধ্যে বচসা হয়। এরপর বচসা চলাকালীন কুড়ল দিয়ে কুপিয়ে আসরাবুলকে খুন করে নারায়ণ মণ্ডল। তার স্ত্রী রাখি মণ্ডলকেও মারধর করে এবং মাথায় কুড়লের এক কোপ মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় আসরাবুল হকের ও রাখি মণ্ডল গুরুতর আহত অবস্থায় চাঁচল হাসপাতালে ভর্তি। 

জানা যায়, নারায়ণ মণ্ডল নিজে এসে চাঁচল থানায় আত্মসমর্পণ করেছে।

মৃত আসরাবুলের ভাই জাহাঙ্গীর মণ্ডল জানায়, আসরাবুল ও নারায়ণ মণ্ডলের মধ্যে বহু দিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

গ্রামবাসীরা জানায়, নারায়ণ সন্দেহ করত যে তার স্ত্রীর সাথে আসরাবুলের অবৈধ সম্পর্ক আছে। আর এই কারণেই খুন করেছে আসরাবুলকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/A7O0n5JMXZI